Non-Fungible Token - NFT কি? NFT কীভাবে কাজ করে?

 


বর্তমান পৃথিবীতে একটি নতুন টার্ম নিয়ে ঝড় উঠছে । এনএফটি নিয়ে সম্ভবত সবাই অবগত আছেন । বর্তমান এই ডিজিটাল দুনিয়ায় কেনা বেচা হচ্ছে এনএফটি(NFT) নামক ডিজিটাল আর্ট ওয়ার্ক সমুহ।

NFT নিয়ে কম বেশি সবাই এর মাথা ব্যাথা বা জানার আগ্রহ আছে । NFT কি? NFT কীভাবে কাজ করে? NFT দিয়ে কিভাবে ইনকাম করা যাবে?

চলুন জানা যাক - NFT (Non-Fungible Token) কি এবং এটি কীভাবে কাজ করে?

NFT কি?

NFT এর পূর্ণরূপ হচ্ছে - Non-Fungible Token । এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে Non-Fungible Token এটা আবার কি । Non-Fungible সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে,Fungible মানে কি? ধরুন আপনি একটি দোকানে গিয়ে বললেন আমাকে ১০০ টাকার খুচরা দেন । দোকানদার আপনাকে ১০০ টাকার একটি নোটের পরিবর্তে ৫০ টাকার একটি নোট , ২০ টাকার ২ টি নোট এবং ১০ টাকার ১টি নোট দিল । এখানে ৫০ টাকার একটি নোট , ২০ টাকার ২ টি নোট এবং ১০ টাকার ১টি নোট দিল এর যে মূল্য (Value) ১০০ টাকার একটি নোটের সেই একই মূল্য (Value) । মানে এইগুলা একে অপরের সাথে পরিবর্তন করা সম্ভব - আর এটাই হচ্ছে Fungible , যার মানে যা একে অপরের সাথে পরিবর্তন (Replace) করা সম্ভব । অন্যদিকে Non-Fungible মানে হচ্ছে যা ইউনিক এবং একে অপরকে সাথে পরিবর্তন বা Replace করা সম্ভব নয় । Ethereum.org অনুযায়ী, “Tokens that can be used to represent the ownership of unique items.” । তার মানে টোকেন দ্বারা ইউনিক জিনিসের মালিকানাভুক্ত - কে বোঝানো হয়েছে । এক কথায় বলতে গেলে - NFT (এনএফটি) হলো ইউনিক ডিজিটাল আর্ট বা সম্পদ(Property) , যা পরিবর্তন বা Replace করা যায় না ।

NFT কীভাবে কাজ করে?

NFT কি সেটা তো জানা হলো । এবার জানা যাক এটি কীভাবে কাজ করে?

NFT (Non-Fungible Token) সাধারণত ইথেরিয়াম (Ethereum) ক্রিপটোকারেন্সির ব্লকচেইন প্রযুক্তি ব্যাবহার করে পরিচালনা করা হয়। ইথেরিয়াম মূলত ট্রানজেকশন রেকর্ড করার একটি পাবলিক লেজার বা হিসাবের মত কাজ করে। এনএফটি হলো ইউনিক টোকেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য জমা থাকে । যেহেতু মার্কেট ও ডিমান্ড অনুসারে এনএফটিসমূহের একটি নির্দিষ্ট দাম রয়েছে, তাই সাধারণ আর্ট এর মত কেনা-বেচা করা যায় এনএফটি। অর্থাৎ মালিকানা পরিবর্তন করার সুযোগ রয়েছে এনএফটি এর ক্ষেত্রে। এনএফটি তে স্টোর থাকা ইউনিক ডাটা ব্যবহার করে এর মালিকানা ভেরিফাই বা ট্রান্সফার করা যায়।

NFT (এনএফটি) এর ব্যাবহার

NFT ব্যাবহার জানার জন্য আমাদের একটু গভীর চিন্তা ভাবনা করতে হবে । ধরুন, আপনি একটি বাড়ি কিনবেন । এখন আপনি সেই বাড়ির আসল মালিকের সাথে দেখা কথা বললেন এবং বাড়িটা আপনার নামে রেজিষ্ট্রেশন করার জন্য আপনি একজন উকিল কে ডাকলেন এবং দলিল বানাতে বলছেন । উকিল দলিল বানালো এবং বাড়ির আসল মালিক সেই দলিলে সাইন করে আপনার নামে বাড়িটা ট্রান্সফার করল । কোর্টের নিয়ম অনুসারে আপনি কয়েকদিনের মধ্যে সেই বাড়ির মালিক হয়ে গেলেন । তেমনি আপনি ডিজিটাল আর্ট বা প্রোপার্টি আপনি NFT নামক দলিলের মাধ্যমে কেনা বেচা করা যায়। NFT দিয়ে যখন আপনি একটু ডিজিটাল আর্ট NFT তে লিস্টিং করেন তখন আপনার ডিজিটাল আর্ট এর একটি ইউনিক টোকেন ব্লকচেইনে স্টোর করা হয়। যখন আপনি এটা অন্য কারো কাছে বিক্রি করতে চাইবেন তখন যাকে বিক্রি করবেন তখন সে ইথেরিয়াম এর মাধ্যেমে লেনদেন করে সে নিজের নামে সেই NFT বা ডিজিটাল আর্ট আপনার নামে রেজিষ্ট্রেশন করতে পারবেন। 

কীভাবে NFT কেনা বেচা করবেন?

এনএফটি কেনার আগে কিছু বিষয় জানা উচিত। যথাঃ

  • এনএফটি ও ক্রিপটোকারেন্সি জমা করতে প্রথমে একটি ডিজিটাল ওয়ালেট এর প্রয়োজন হবে
  • এনএফটি প্রোভাইডার কি ধরনের কারেন্সি গ্রহণ করছে তা খেয়াল রেখে ক্রিপ্টোকারেন্সি কিনতে হবে
  • ওপেনসি, কয়েনবেস, পেপাল, ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যববার করে ক্রিপ্টোকারেন্সি কেনা যাবে

NFT কেনা বেচা করার জন্য কিছু মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে OpenSea মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়। আপনি OpenSea মার্কেটপ্লেস ব্যাবহার করে আপনি আপনার ডিজিটাল আর্ট বিক্রি বা অন্য কোনো NFT কিনতে পারবেন।

NFT এর ভবিষ্যত

NFT কে সামনের ভবিষ্যতের একটি মূল্যবান টার্ম হতে চলেছে । NFT ব্যাবহার করে বিভিন্ন ডিজিটাল আর্টিস তাদের তৈরি করা ডিজিটাল আর্ট বিক্রি করে লাভবান হতে পারে । এতে আমাদের পৃথিবীর বিভিন্ন ডিজিটাল আর্টিস এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর তাদের অর্টিস বা কনটেন্ট NFT এর মাধ্যমেই তাদের আয়ের ব্যবস্থা করতে পারবে। এছাড়া অনকে কালেক্টর বিভিন্ন NFT কালেক্ট করে রাখছে । পরে তারা এগুলো আরো বেশি দামে বিক্রি করে লাভবান হতে পারবেন । টুইটার এর কো-ফাউন্ডার, জ্যাক ডর্সি তার প্রথম ও জনপ্রিয় টুইট “just setting up my twttr” ৬৯.৩মিলিয়ন ডলারের বিনিময়ে ভিগনেশ সুন্দরসেন এর কাছে এনএফটি হিসেবে বিক্রি করেন।


ভবিষ্যতের দুনিয়ায় NFT টার্মটি অনেক বড় ভূমিকা পালন করতে চলেছে । 


Post a Comment

Previous Post Next Post